পত্রিকা ছোট পত্রিকাদের মঞ্চ !
  • লগ ইন


সুব্রত ঘোষ Ebook Download

আর্টিকেল | ২৫-০২-২০২২ | লিখেছেন: iPatrika Crawler | পত্রিকা : দেহলিজ | শব্দ সংখ্যা : ৬৮ | Read | পঠন সময় : ০ মিনিট | Ebook Download | পাঠকসংখ্যা: 1 | লেখক: iPatrika Crawler : এডিট করুন
সুব্রত ঘোষ

আর- এ- সি 

সুব্রত ঘোষ 


উপলব্ধিত ভুল আর অস্বস্তির পরত লাগা স্বাভিমানে
জড়িয়ে থাকে  ঘসা খাওয়া  ধাতব শীৎকার।
অনন্যোপায় মুখের সামনে পূতিগন্ধ মোজা-ঢাকা  পা
আবিল হাওয়ায় বিঘ্নিত শ্বাস -প্রশ্বাস ।
সমস্ত রাত ধরে চলে বহির্মুখী অন্নপ্রাশনের অন্নকে
রুখে  রাখার আপ্রাণ চেষ্টা । বাইরের
সশব্দ গতিশীলতাই বারবার ভেঙ্গে যায় কামরার
ভিতরের সুসুপ্ত  নিস্তব্ধতা।
রাতভোর আধো ঘুম আধো জাগরণে কেবল  এপাশ-ওপাশ
প্রতীক্ষিত সুনিদ্রার ক্ষমাহীন বিরুদ্ধতা নিদারুণ ।
এক যাত্রায় পর্দানশিন শয়নায়ন
             গবাক্ষের ধারে  বিনিদ্র
                                       শয়ন
এক রাতের আর-এ-সি বুকিং রেল যাত্রায়
সহাবস্থানের পরিহাস  নিষ্করুণ।
 
 
আপনার নিজস্ব পত্রিকা বের করুন, ইপত্রিকা বানিয়ে পত্রিকার লিঙ্ক সোশাল মিডিয়াতে শেয়ার করুন !
আপনার পছন্দের ভাষা : [ bn]