অন্ধকারে আর রেখো না ভয়,

আমার হাতে ঢাকো তোমার মুখ

দু-চোখে দিয়ে দাও দুঃখ সুখ,

দু-বাহু ঘিরে গড়ো তোমার জয়,

আমার তালে গাঁথো তোমার লয় |

অসহ আলো আজ ঘৃণায় দগ্ধ,

দূষিত দিনে আর নেইকো রুচি,

অন্ধকারই একমাত্র শুচি,প্রেমের নহবত ঘৃণায় স্তব্ ধ |

আমার হাতে ঢাকো তোমার মুখ ||