অনুবাদ: ইমন জুবায়ের


ও আলোর স্তম্ভ, বিষন্ন সুন্দর

ঐ বৃহদায়তন কন্ঠহার আর সমুদ্রের মূর্তি

চুনাপাথর-চোখ, বিপুলা জলধির সম্মান,

শোকার্ত সমুদ্র-পাখির কান্না, সমুদ্রের দাঁত,

প্রশান্ত বাতাসের স্ত্রী, ও অতলের নিষ্পেষিত ঝোপের

দীর্ঘ কান্ড থেকে উত্থিত

পৃথক গোলাপ

রুপান্তরিত দীপপুঞ্জমালা

ও প্রাকৃতিক নক্ষত্র, সবুজাভ উষ্ণীষ

একা তোমার নিঃসঙ্গ সাম্রাজ্যে

এখনও অর্জনশূন্য, পলায়নপর, জনমানবশূন্য

একটি বিন্দুর মতন, একটি আঙ্গুরেরমতন, সমুদ্রের মতন।