লেবু
লেবু
Author / Editor : পাবলো নেরুদা
অনুবাদ: ইমন জুবায়ের
লেবু ফুল থেকে
ঢিলেঢালা ভাবে
জ্যোস্নায়, প্রেমের
সুদৃঢ় তৃষ্ণার
সারৎসার,
গন্ধে পরিপূর্ন,
লেবু গাছের হলদে
উত্থান,
লেবুগুলো
গাছের কৃত্রিমভবন থেকে
নিচের দিকে নড়ছে
সংবেদনশীল বানিজ্য!
বন্দর এ নিয়ে বৃহৎ
বাজার
আলোর জন্য ও
বর্বর স্বর্ণের জন্য।
আমরা
অলৌকিকের
অর্ধেকটা খুলি,
আর, নোনা স্তরের কিনারে
জমাট এসিড:
সৃষ্টির
আদি রস,
বিস্ময়কর, অপরিবর্তনীয়,
জীবন্ত:
কাজেই সজীবতা
একটি লেবুর ভিতরে থাকে বেঁচে,
খোলশের মিষ্টিগন্ধী আড়তে
অনুপাত, অবোধ্য আর কটূ।
লেবু কাটতে
চাকু
একটি ছোট গির্জে রেখে যায়:
কুঞ্জকুঠিরগুলি চোখে আন্দাজহীন
যা খোলে নোনতা কাচ
আলোর দিকে: পোখরাজ
ছোট বিন্দুর ওপর উঠছে,
বেদিগুলি,
সুগন্ধী তোরণ।
কাজেই, হাত যখন
কাটা লেবু ধরে,
অর্ধ-পৃথিবী
চামচের ওপর,
ব্রহ্মান্ডের স্বর্ন
উৎসারিত
তোমার স্পর্শে:
এক কাপ হলুদ
অলৌকিকতায়,
একটি স্তন ও স্তনবৃন্ত
পৃথিবীকে সুগন্ধে ভরাচ্ছে;
ফল উৎপাদনের জোয়ার
একটি গ্রহের ছোট আগুন।
লেবু ফুল থেকে
ঢিলেঢালা ভাবে
জ্যোস্নায়, প্রেমের
সুদৃঢ় তৃষ্ণার
সারৎসার,
গন্ধে পরিপূর্ন,
লেবু গাছের হলদে
উত্থান,
লেবুগুলো
গাছের কৃত্রিমভবন থেকে
নিচের দিকে নড়ছে
সংবেদনশীল বানিজ্য!
বন্দর এ নিয়ে বৃহৎ
বাজার
আলোর জন্য ও
বর্বর স্বর্ণের জন্য।
আমরা
অলৌকিকের
অর্ধেকটা খুলি,
আর, নোনা স্তরের কিনারে
জমাট এসিড:
সৃষ্টির
আদি রস,
বিস্ময়কর, অপরিবর্তনীয়,
জীবন্ত:
কাজেই সজীবতা
একটি লেবুর ভিতরে থাকে বেঁচে,
খোলশের মিষ্টিগন্ধী আড়তে
অনুপাত, অবোধ্য আর কটূ।
লেবু কাটতে
চাকু
একটি ছোট গির্জে রেখে যায়:
কুঞ্জকুঠিরগুলি চোখে আন্দাজহীন
যা খোলে নোনতা কাচ
আলোর দিকে: পোখরাজ
ছোট বিন্দুর ওপর উঠছে,
বেদিগুলি,
সুগন্ধী তোরণ।
কাজেই, হাত যখন
কাটা লেবু ধরে,
অর্ধ-পৃথিবী
চামচের ওপর,
ব্রহ্মান্ডের স্বর্ন
উৎসারিত
তোমার স্পর্শে:
এক কাপ হলুদ
অলৌকিকতায়,
একটি স্তন ও স্তনবৃন্ত
পৃথিবীকে সুগন্ধে ভরাচ্ছে;
ফল উৎপাদনের জোয়ার
একটি গ্রহের ছোট আগুন।
Review Comments
Social Media Comments